শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

যৌবনের স্মৃতীচারণা

যৌবনের স্মৃতীচারণা

মোর যৌবনে যত রাত্রি,
কাটিয়াছে নিরালায় জাগি
তব দু-বিন্দু অশ্রু নোনা বারি
ঘোচাবে কি?তার ক্লেশ কালি।

অনন্ত পথে করিয়াছি যত যাত্রা
খুজে ফিরিয়াছি হিজল তলা,তব ছায়া
আকাবাকা মেঠপথে তব স্মৃতীমাখা ভোরবেলা,
মিলেনী কোথাও তাহা,
বেদনময় স্মৃতীচারণ হৃদয় লয়ে
বক্ষ ভাসায়েছি শুধুই
বেদনমাখা নোনা জল চখে লয়ে

বসেছি ধানের আইলে একাকি
তব স্মৃতীজড়ানো গামছা বিছায়ে,
হেটেছি সে পথে
যে পথে তুমি হাটিতে চৈত্রের দুপুরে,
ঝংকার তুলিতে নুপুরে,ঘুঙুরে,
বটবৃক্ষতটে,
বসি থাকি ছায়া দেখি,
কুমার তীরে,রৌদ্রমাখা দুপুরে,
বসি থাকি,
যেখানে পদচিহ্ন এখনো বিদ্যমান।

যৌবনের যত রাত্রি
জাগিয়া তব লাগিয়া
বেদনময় হৃদয় লইয়া
একাকি জাগিয়া রাত্রি জাগিয়া
দিই হাজার যৌবন রাত্রি পাড়ি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন