শনিবার, ১১ মার্চ, ২০১৭

তুমি মহান


তাঁর বজ্রকন্ঠে কেঁপে উঠতো,
স্বাধীন চিন্তা চিত্তে,
বাংলার হাজার হৃদয়,
রাস্তা ঘাট,বসত বাড়ি,
স্বাধীন চিত্তে,জেগে উঠতো।
তাঁর কন্ঠে যাদু ছিলো,
হৃদয়ে ভালোবাসার বাগান ছিলো

সে না জন্মালে হয়ত,
এতদিনেও মুক্ত হতো না,বাংলা
লাখো জনতার চোখের মনি,তুমি
তুমি ছিলে হীরের খনি,
এক কথায় বাজি রাখতে লাখো প্রান,
করেনী সংকোচ,দ্বিধাবোধ,হয়েছে রক্তস্নাত

তুমিই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী
তুমিই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন