তুমি যে পথে হাটতে সেদিন-গুলোতে।
সে পথ আমার পূণ্য-ভূমি।আজিকে।
তুমি যে পথে হাটতে।রোজ-সকালে।
সে পথে ধূলা খেলি।প্রতিটা-বিকালে।
তুমি যে পথ ধরে।নায়িতে যেতে নদী-ঘাটে।
সে পথ-ঘাট আমার।চোখের জলে ডুবে গেছে।
তুমি যে পথ ধরে।স্কুলে ছুটিতে-বই হাতে।
সে পথে প্রহরী আমি।মক্ত মালা হাতে।
তুমি যে পথে বেঁয়ে স্বর্গে।গেছ-পৌছে।
সে পথ আমার অচেনা লাগে।আজিকে।
তোমার পথ এঁকে-বেঁকে গেছে।সাফল্যে।
আমার পথ ধুলায় লুটায়ে কাঁদে।অলস্যে।
তোমার বিচরণ পথে।আজন্ম অপেক্ষারত।
প্রহরী দূর্বাঘাস আমি।এখনো শিশির জমায় অবিরত।
সে পথে পুনঃবার বিচরণ কর তুমি।অবিরামভাবে।
১৬/০৩/২০১৭
উৎসর্গ:রাধাকৃষ্ণকলি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন