শুক্রবার, ১০ মার্চ, ২০১৭

কবিতা

অনুভব

আজও,এই বৃষ্টিময় সন্ধ্যায়,
চালতার ফুল,মুখ থুবড়ে পড়ে আছে।
তোমাদের আঙিনায় চালতা গাছটির তলায়
সুশিল দেখছে তোমায় উষ্ণ চোখে।

আজও কামিনী ফুলগুলো
বড় ঘরের কোনায় দুলছে।
কামিনী ফুলের শুঘ্রানে
কামনার উষ্ণতা হাতড়ায়-তেছে
গোলঘরটির কোনে বসে
সুশিল সৌভাগ্য মনে।

কামিনী,চালতা,সজিনার ফুলগুলো জানে
কত ব্যাথা লুকিয়ে আছে,প্রেয়সীর অন্তরে।
আজও বৃষ্টি নামে আমার চোখে
আকাশ যখন মেঘলা হয়ে গুমড়ে কাঁদে।

১১/০৩/১৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন