মানিক অধিকারী(শেখর)
একদিন সোনালু-ফুল-গাছটির তলে।
সোনালী রৌদ্রে,তুমি আর আমি।দাড়িয়ে।
সোনালু ফুলে রঙ মাখিয়ে।হারিয়ে ছিলাম হলুদে।
কালো হরীনি-মায়াবী চোখের মাতাল চাহুনী।
এখনো চোখে ভাসে।মনে প্রতিচ্ছবি আঁকা আছে।
সেই আমি।প্রথম তোমার হাতটি ধরি।সেদিন।
জারুল গাছকে সাক্ষী রেখে,তুমি আর আমি।
হারিয়ে ছিলাম কোমল পরশে-হলুদ বসন্তে।
আজ তুমি মেঘের দেশে।জমিয়েছ পাড়ি।
সুখ সাগর-দ্বীপে।বানিয়েছ বসত বাড়ি।
সোনালু ফুল-গুলো।নিয়েছ কাড়ি।
সাঁজানো হৃদয় ছিহ্ন করিয়া।ভেঙে দিছ।মাটির হৃদয়।
নির্জনে সোনালু তলে।আমি।এখনো-হাতড়ায়।
ভালোবাসা মাখানো-কোমল হাতখানি।সারা-বেলা।
১৫/০৩/২০১৭
উৎসর্গ:কৃষ্ণকলি,রে দিলাম
।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন