তুমি-আমি একসাথে।
ভোরবেলা সৌনালী সূর্য্যের হাত ধরে-
হেটে যাব তুমি-আমি একসাথে।
হারিয়ে যাব চাঁদনী রাতে-
হাতে হাত রেখে।
দূর-দিগন্তরেখা পেরিয়ে-গিরীখাতে
ঝর্ণার কুল কুল ধনি প্লাবিত তটে-
চাঁদের কিরণ লাগবে যখন তোমার-
মুখে,ঠোটে,হাতে।
আলতো করে চুষে নিব-চাঁদের কিরণ-যবে,
ঠোটের চুম্বনরসে।ঠিক যেন আলোক-লতা
আকড়ে আছে বৃক্ষের সাথে।চাঁদনী রাতে।
ছায়াপথ,নিহারীকা,উল্কা,খুজে ফিরব
চোখ গুলো বুজে-স্বপ্নের সাথে।
পরীর দেশে উড়ে উড়ে,ঘুরব-ফিরব
তুমি আমি একসাথে।স্বপ্নের দেশে।
১৮/০৩/২০১৭
উৎসর্গ:জীবনানন্দ দাশকে দিলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন