তোমার আকাশে তাঁরা।
শুকতারা সেদিনো উঠেছিল-
সন্ধ্যার আকাশে।
সেদিনো তোমার মুখ-হেসেছিল।
হেসেছিল প্রকৃতি পাখিরা।
জ্যোস্মা উঠেছিল,চাঁদের কিরণে-
ঝলমল করছিল তোমার আঙিনা।
আত্নীয়-স্বজন জুড়ে ছিল বাড়িটা।
কালো মেঘ লুকিয়ে-ছিল।
এক আকাশ তাঁরা জেগেছিল।
নববর আগমনে সাঁনায়ের সুর-
গাঢ় সুখ নিয়ে হাজির হল।
পান পাতায় মুখ লুকিয়ে
বিয়ের পিরিতে এসেছিলে-তুমি।
লজ্বা বতির মতন লাল সাড়ী পরে।
সবকিছু ঠিক-ঠাক এক হাট সুখ-
নিয়ে সাঁজাতে ঘর-জমালে আসর।
সবাই ছিল সে রাতে-শুধু আমি নাই পাশে।
সে-রাতে তোমার আঙিনায় সবার সাথে।
হব সন্ধ্যা তাঁরা।আমি।তোমার আকাশে।
এই ভেবে মুখে তুলি।ধুতরার ফুলগুলি।
নিমিষেই মিটে গেল শত বছুরে হিসাব।
কতশত স্বপ্নের অবসান শেষ।রইলাম
তোমার আকাশে সন্ধ্যা তাঁরা বেশে।
১৮/০৩/২০১৭
উৎসর্গ:রাধাকৃষ্ণকলি'র জন্যে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন