বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

জগৎসিয়ের নোনা বেদনা।

জগৎসিংয়ের নোনা বেদনা-

জগৎসিং এর ঘোড়া।
প্রতিরাতে দৌড়ায়।
অজোপাড়া গাঁয়ে।
মান্দারন কালকৈ জুড়ে।
জগৎসিং মাথা ঠোকে
সেই দেবমন্দিরে-
পাষান দেবতাচরণে।
দুর্গেশনন্দিনী পথ চেয়ে-
বসে থাকে দক্ষীন রেলিংয়ে-
সকাল দুপুর সন্ধ্যা সাঁঝে
দু-চোখ নোনা জলে ভাসে।

তিলোত্তমা আর ধুলায় লুটায়ো না-
জগৎসিং আর দৌড়ায়ো না।
পাঠান সেনা রাস্তার মোড়ে মোড়ে-
তোমাদের দিবানিশি খুজে ফিরে।
দেবমন্দিরে খিল দাও-
খিল দাও শওন কক্ষে-
খিল দাও দূর্গ কুঠিরে-
খিল দাও মনের-মনি কোঠায়।
হারিয়ে যাও চাঁদের দেশে-
তিলত্তমার অঞ্চলে হাত রেখে।

২৩/০৩/২০১৭
উৎসর্গ:বিমলা,কে দিলাম।(রাধাকৃষ্ণকলিরে দিলাম)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন