বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬

ভিটে ফেলে যেতে কষ্ট হয়,তবুও ফেলে যেতে ইচ্ছে করে।সেই ইচ্ছে পূরণ হইল।

চলে গেছে দেশ ছাড়ি,
পড়ে আছে ভীটে বাড়ী
যমঘুঘু এসে কুক ডাকে
উঠান কোনে সজিনা ডালে।

পোষা বেড়াল,দুটো এখনো রান্নাঘর কোনে আচড় কাটে,পাটকাঠির বেড়ায় ঝলানো বাজারের থলেতে, খুদা নিবারণের আশে।

ভিখারীগন উঠানের পাশে দাড়িয়ে রয়
হাক ছাড়ে দাও গো মা কিছু চাল ডাল।
সাড়া শদ্ব না পেয়ে নিরাশ হয়ে ফিরে যায়
বিড় বিড় করতে করতে।

চোখেল জল অবিরাম ঝরে প্রতিবেশীর ঘরে
জানালা খুলেই দেখে নাই প্রতিবেশী তাঁর।
উৎসব অনন্দের দিন এলে
নিমন্ত্রন দেয় না কেউ, এ বাড়ি
আসে না কেউ নুন চাল ধারিতে
আসে না কেউ এক পলক চোখের দেখা দেখতে
অসহায় ভিটে মাটিরে।
সবাই আছে তবুও নেই যেন কি?
মানবতা নাকি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন