মেঘেরা উকি দিয়ে যায়!
অন্তহীন ভাবনার আকাশে
বারিষ ঝরে ফুল ফুটবে বলেই
মেঘেরা উকি দিয়ে যায়
অন্তহীন ভাবনার আকাশে!
অন্তহীন ভাবনার বেড়াজাল ভেদ করে
বারিষ তুমি আসবে বলেই
মনের দোয়ার খুলে রেখেছি কবেই!
বারিষ তুমি আসবে বলেই
কতশত রমনী উড়ে গেল গা ঘেষে
অন্তহীন ভাবনার অতল গহব্বরে!
কে কার খোজ রাখিবে বল,
তুমি আসবে বলেই
বর্ষাকালে চাটাই মাদুরি বিছিয়ে
ডুবে থাকি ভাবনার গা বেঁয়ে
জামকালো বিলেতী গাছটির নিচে!
আজ ছেড়া কাটা শহরে আছি বলে
ভেবনা আশা ছেড়েছি বারিষ
বারিষ তুমি আসবে বলে
অজও বসে থাকি,দালান কোঠা ভেদ করে
শূন্য নীল গগন পানে!
০৩/০৩/২০১৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন